কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিলদের বহনকারী গাড়ির বহর।
১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওজিলদের বহরে থাকা একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়া মোটরচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন। আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে।
উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন,
‘রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে মেসুত ওজিল ও নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়ির বহরটি ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান ওজিল। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান এবং জেলা পুলিশ সুপার সাজেদুর রহমান। পরে তাঁরা কক্সবাজারে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় পরিদর্শন করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
বালুখালী আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা কামাল আহমদ জানান, ওজিলের সঙ্গে আজ তাঁরা ইফতার করেছেন। সেখানে রোহিঙ্গাদের পছন্দের ইফতারির মধ্যে ছিল ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি ও লেবুর শরবত।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT