কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, এমপি। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী, এমপি, কক্সবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজল এবং কক্সবাজার-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলমগীর ফরিদ।
কক্সবাজার জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জেলার পর্যটন শিল্প রক্ষা, মাদক নির্মূল এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ কক্সবাজারের সামগ্রিক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর নিরবচ্ছিন্ন সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT