কক্সবাজারের টেকনাফে ৯ জন বিভিন্ন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে পুলিশ।
কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান'র' সার্বিক নির্দেশনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই(নিঃ) আব্দুস সালাম, এএসআই(নিঃ) সুকান্ত পাল, এএসআই(নিঃ) আনোয়ার হোসেন, এএসআই(নিঃ) মানস বড়ুয়া, এএসআই(নিঃ) কামরুল আরেফিন সঙ্গীয় ফোর্সসহ ২৫ মার্চ বুধবার ভোর সকালের দিকে টেকনাফ থানা এলাকার বিভিন্ন জায়গায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে পৃথক অভিযান পরিচালনা করিয়া ৭ বছর ও ১ বছরের কারাদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত ৩টি জিআর সাজা ও ৮টি জিআর পরোয়ানাসহ ১১টি পরোয়ানায় ৬ জন, নিয়মিত মামলায়-২ জন ও মোবাইল কোর্টে-১ জন আসামীসহ ৯ জন আসামীদের গ্রেফতার করা হয়।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটককৃত
আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওয়ারেন্ট তামিলের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT