কক্সবাজারের টেকনাফে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ সুত্রে জানা যায়, ১৮ এপ্রিল শনিবার রাত ৯ টার দিকে র্যাব-১৫ কক্সবাজার, সিপিসি-১ এর আভিযানিক টহলদল টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামীকে আটক করেছে।
আটককৃত আসামী হল, টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নাজির পাড়া এলাকার আবুল হাসেম এর ছেলে গফুর আলম (৩১)।
এব্যাপারে সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক( ল' এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান,
গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা ও অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT