কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ডাম্পার ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরের দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে কক্সবাজারগামী একটি ট্যুরিস্ট মোটরসাইকেলকে পেছন থেকে দ্রুতগামী ডাম্পার ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম গুরুত্বর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
নিহত আশরাফুল ইসলাম (২১) রাজধানী ঢাকার বাড্ডা থানার মধ্য বাড্ডা এলাকার নুরে আলমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়:
দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল এবং ঘাতক ডাম্পার ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, মেরিন ড্রাইভ সড়কে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT