কক্সবাজারের টেকনাফে অপহরণ ও মানব পাচার রোধে পাহাড়ি এলাকায় যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও বিজিবি।
বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় ১৯ সেপ্টেম্বর শনিবার অতিরিক্ত পুলিশ সুপার ও উখিয়া সার্কেলের মো. রকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে টেকনাফ থানা পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন। এ সময় ডাকাতি ও মানব পাচারের কাজে ব্যবহৃত অনুমানিক ১৫টি আস্তানা ভেঙে দেওয়া হয়।
পুলিশ জানায়, পাহাড়ি এলাকাকে কেন্দ্র করে ডাকাতি, অপহরণ ও মানব পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের ধরতে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ডাকাত ও মানব পাচারকারীদের বিরুদ্ধে জনগণের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT