কক্সবাজারের টেকনাফ উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আতিকুর রহমান।
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেকনাফে যোগদানের পূর্বে তিনি ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে অত্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি টেকনাফ উপজেলা ভূমি প্রশাসনের হাল ধরলেন।
নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমান কর্মস্থলে যোগদানের পর টেকনাফ ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। দায়িত্ব গ্রহণ শেষে তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং অফিসের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে তিনি জানান, টেকনাফ উপজেলার সর্বস্তরের জনগণকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দ্রুততম সময়ে ভূমি সেবা প্রদান করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা নিরসনে ও দাপ্তরিক কাজে গতিশীলতা বজায় রাখতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT