টেকনাফ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং সাংবাদিক আমান উল্লাহ কবির অসুস্থ হয়ে চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে রয়েছেন। তাঁর এই অসুস্থতার খবর পেয়ে টেকনাফ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সহকর্মীরা তাঁর বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
২৭ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে টেকনাফ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফী, টেকনাফ প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য জাকারিয়া আলফাজ, সদস্য জিয়াবুল হক, সদস্য শাহ আলম বিপ্লব, সাংবাদিক শাহজাহান। অসুস্থ সাংবাদিক আমান উল্লাহ কবিরের বাসভবনে যান। এ সময় তাঁরা তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সঠিক সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।
উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আমান উল্লাহ কবির টেকনাফের সাংবাদিকতা জগতের একটি পরিচিত মুখ। তাঁর অসুস্থতার খবর আমাদের সবাইকে ব্যথিত করেছে। প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর চিকিৎসার ব্যাপারে সর্বাত্মক খোঁজখবর রাখা হচ্ছে এবং আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। এ সময় টেকনাফ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিক আমান উল্লাহ কবিরের পরিবার প্রেসক্লাবের এই আন্তরিকতা ও পাশে দাঁড়ানোর জন্য সকল সহকর্মীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT