নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে পেটের ভেতরে বিশেষ কৌশলে বহন করা ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, আসমা বেগম (৪৫), স্বামী মো. জোবায়ের, পিতা ঠান্ডা মিয়া, মাতা হাসিনা বেগম, ঠিকানা লেদা ক্যাম্প, ব্লক-এফ, বাড়ি নং-২৩০, টেকনাফ, কক্সবাজার। তার সহযোগী ফিরোজ আলম (৪৫), পিতা মৃত নজির আহমেদ, মাতা মইয়ুস খাতুন এবং মো. সাবের (৩২), পিতা কবির আহমেদ, মাতা হাসিনা বেগম; উভয়ের ঠিকানা কচুবুনিয়া, টেকনাফ, কক্সবাজার।
পুলিশ জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাড়া শহীদ জিয়া হলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে আসমা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হলে তার পেটের ভেতর বিশেষ কৌশলে মোড়ানো অবস্থায় ৪০টি প্যাকেটে থাকা ২ হাজার ইয়াবা ট্যাবলেট বের করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে এসব ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT