কক্সবাজারের চকরিয়ায় একটি বেসরকারি হাসপাতাল ও একটি প্রাইভেট ক্লিনিক থেকে ডিগ্রি ছাড়া চিকিৎসা বাণিজ্য চালানোর অভিযোগে দুই ভুয়া চিকিৎসককে হাতেনাতে পাকড়াও করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সদর ও আশপাশ এলাকায় দালাল চক্রের সহযোগিতায় দীর্ঘ সময় ধরে অপচিকিৎসার জাল বিস্তার করে বসা ভুয়া চিকিৎসকের অপকর্মের বিষয়টি আচ করতে পেরে রোববার (৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মালুমঘাট ও চিরিংগা পৌর শহরে ভূয়া ডাক্তার ও বিভিন্ন বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিউল আলম।
অভিযানে উপজেলার মালুমঘাট ইউনিয়নের চাবাগান সড়কের বেসরকারি মা -মনি হাসপাতাল থেকে মোঃ আলী আকবর খান নামের একজনকে ডাক্তারের ভূয়া ডিগ্রী ব্যবহার করে বিভিন্ন বেসরকারী হাসপাতালে সার্জারী করা, বিএমডিসি রেজিষ্ট্রেশন না থাকা,এনেস্হেসিয়ার ডিগ্রি না থাকা সত্বেও বিভিন্ন বেসরকারী হাসপাতালে এনেস্থেসিয়া প্রদান করার অভিযোগে হাতেনাতে পাকড়াও করে আদালত। এসময় অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এধরণের অপকর্মে জড়িত থাকবেনা কথা দেয়ায় তাঁকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর বিভিন্ন ধারায় এক লাখ টাকা জরিমানা করে আদালত।
একইদিন বিকালে আদালত উপজেলা সরকারি হাসপাতালের পশ্চিম পাশের এলাকায় হুসনে আরা নামক একজনকে ধাত্রী বিদ্যার কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকার পরও প্রসুতি রোগীর চিকিৎসা বিষয়ে ডাক্তারী প্যাডে অনুমতিবিহীন বিভিন্ন ঔষধ লেখার দায়ে একই ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
আদালত সুত্রে জানা গেছে, অভিযানে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল সড়কে রিদুয়ানুল কবির নিশান নামের একজনকে ডিএমএফ কে ডাক্তারী প্যাডে লিখার অনুমতিবিহীন বিভিন্ন ঔষধ লেখার দায়ে ১০ হাজার টাকা, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি বিহীন আল্ট্রা সাউন্ড মেশিন রেখে আল্ট্রাসনোগ্রাফীর কাজ চালানোর দায়ে সোনালি ট্রেডার্স ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি বিহীন আল্ট্রাসাউন্ড মেশিন রেখে আল্ট্রাসনোগ্রাফীর কাজ চালানোর দায়ে
সেইফ মেডিসিন কর্ণার ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে আদালতকে সহযোগিতা করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেশিওলজি) ডাঃ মোঃ মামুন -অর-রশিদ চৌধুরী , আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিসকাত উদ্দীন আহমদ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আরিফুল ইসলাম, চকরিয়া থানা পুলিশের একটো টিম ও আনসার সদস্যবৃন্দ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ শফিউল আলম। তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ডিগ্রি বিহীন দুই ভুয়া চিকিৎসককে ১ লাখ ৬০ হাজার টাকা এবং তিনটি ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি চিকিৎসাখাতে দালাল ও জালিয়াত চক্রের দৌরাত্ম বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT