বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নব-নির্মিত ছোট আগলা টি টিওবি’র উদ্বোধন করেছেন।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক সীমান্তে নজরদারী বৃদ্ধিসহ চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, অপারেশনাল কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তার সুবিধার্থে বান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় ‘ছোট আগলা’ নামক স্থানে নতুন ০১ টি টিওবি স্থাপন করা হয়। রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজার ও সেক্টর সদর দপ্তর, রামু এর দিক নির্দেশনায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক ছোট আগলা টিওবি’র নির্মাণ কাজ দ্রুততা ও দক্ষতার সাথে সম্পন্ন করা হয় ।
রিজিয়ন কমান্ডার, কক্সবাজার এসময় উক্ত টিওবি’র দায়িত্বরত সকল বিজিবি সদস্যদেরকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কর্নেল মোঃ আনোয়ার-উল-আলম, এসজিপি, বিজিবিএম, পিবিজিএম, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রামু, লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান, ভূঁইয়া, পিএসসি, পরিচালক (অপারেশন), কক্সবাজার রিজিয়ন, লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী, অধিনায়ক, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) ও সহকারী পরিচালক মোঃ কবির হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এবং বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অত্র এলাকায় বিওপিসমূহ সীমান্ত হতে বেশ দূরবর্তী হওয়ায় সীমান্তে আধিপত্য বিস্তার, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষাসহ অন্যান্য আভিযানিক কর্মকাণ্ড পরিচালনায় যে সকল চ্যালেঞ্জ ছিল, সীমান্তের নিকটবর্তী টিওবি স্থাপনের মাধ্যমে তা অনেকাংশে দূরীভূত হয়েছে। রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। নব-নির্মিত ছোট আগলা টিওবি উদ্বোধনের মাধ্যমে স্থানীয় জনসাধারণের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে। ছোট আগলা টিওবি’র মাধ্যমে সীমান্তে বিজিবি নজরদারী আরও দক্ষতা ও কার্যকরী ভাবে সম্পন্ন করবে এবং বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবি কার্যক্রম অধিকতর বেগবান ও সুদৃঢ় হবে।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT