কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং সীমান্তে বিকট শব্দে কেঁপে উঠেছে বসতবাড়ি।
ধারণা করা হচ্ছে- মিয়ানমারের ওপারে আরকান আর্মি নিয়ন্ত্রিত ঘাটিতে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক জান্তা বাহিনী।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত দেড়টায় হ্নীলা, হোয়াইক্যং ইউনিয়নের এবং সীমান্তের মিয়ানমারের ওপারে মংডু জেলার নাকপুরা, বলিবাজার ঘাঁটিতে এ হামলা হয়েছে বলে ধারণা করছে সীমান্তে বসবাসকারী স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দার মমতাজ মিয়া জানান, রাত ১টা ৩০ মিনিটের সময় তিনটি বড় বিকট শব্দ শুনতে পায়, এতে ঘুমন্ত স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে বাহিরে অলিগলিতে চলে আসে। অনেকে ভয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে।
হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা রমজান উদ্দিন পটল বলেন, এমন বিকট শব্দে ঘুম ভেঙে গেছে। আতংক লাগছে, এবং সীমান্তের মানুষজনের মধ্যে ইতিমধ্যে আতংক বিরাজ করছে।
প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন আরাকান আর্মি দখলে নেওয়ার পর থেকে সেদেশে সামরিক জান্তা পুনর্নিয়ন্ত্রণ নিতে এর আগেও বেশ কয়েকবার আরাকান আর্মির দখল করা ঘাটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT