কক্সবাজারের উখিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একটি একনলা ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রটি ফেলে পালিয়ে যান দুই ব্যক্তি। তাঁদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়া বাঘঘোলা মার্কেটসংলগ্ন বীর কমলার দীঘির উত্তর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে বিশেষ অভিযান চালানোর সময় ঘটনাস্থলে দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা সঙ্গে থাকা অস্ত্রটি ফেলে পালিয়ে যান।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্রটি জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্রটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একনলা ওয়ান শুটারগান। বাটসহ এর দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT