শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় পুলিশের অভিযানে ওয়ান শুটারগান উদ্ধার, পালালেন দুই ব্যক্তি টেকনাফে লবণবোঝাই ট্রাক থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পলাতক আসামি ও মিয়ানমার কেন্দ্রিক মাদক কারবারি মো. হোসেন আটক মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত টেকনাফ মডেল থানা ও পুলিশ ক্যাম্প গুলো চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি’র পরিদর্শন কর্ণফুলীতে ইউপি সদস্যসহ যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুললেও চূড়ান্ত অনুমতি পায়নি কোনো জাহাজ: লোকসানের শঙ্কা ও প্রস্তুতিতে ধোঁয়াশা উখিয়া-টেকনাফ সীমান্তে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

টেকনাফে লবণবোঝাই ট্রাক থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পলাতক আসামি ও মিয়ানমার কেন্দ্রিক মাদক কারবারি মো. হোসেন আটক

আমাদের টেকনাফ ডেস্ক: / ২০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:০১ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে লবণবোঝাই একটি ট্রাক থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মো. হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।

৩০ অক্টোবর শনিবার ভোররাতে সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মো. হোসেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মৃত কালু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকার বাসিন্দার মো. হোসেনের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্তের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযান শেষে মাদক মামলার পলাতক আসামি মো. হোসেনকে আটক করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে গত ১৪ মে ২০২৬ সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল রাস্তার মাথায় ডাক্তার এনামের ফাঁকা জায়গায় রাখা একটি লবণ বোঝাই ট্রাকে অভিযান চালায় এসআরবি-১৫-এর সদস্যরা। অভিযানকালে ট্রাকে থাকা লবণের বস্তার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। পরে আটক চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করে ইয়াবার চালানটির সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া যায়।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মো. হোসেনসহ আরও তিনজনকে পলাতক আসামি করে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত। মামলা দায়েরের পর থেকে মো. হোসেন পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে আসছিল। অবশেষে ৩১ অক্টোবর রাতের অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশের দাবি, ইয়াবার এই চালানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি মাদকের উৎস এবং চালানের গন্তব্য সম্পর্কে আরও তথ্য জানতে আটক মো. হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মো. হোসেনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে কক্সবাজার আদালতে পাঠানো হবে।

সীমান্তবর্তী টেকনাফে মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT