শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি টেকনাফ মডেল থানার সাইফুল ইসলাম সাতকানিয়ায় মদ্যপানের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড ফটিকছড়িতে হেলিপ্যাড ও প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার

টেকনাফে নামাজরত অবস্থায় শাশুড়িকে জবাই করে হত্যা করেছে পুত্রবধূ: পুত্রবধু আটক”

নবীর আলী, টেকনাফ: / ২৮৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৭:০৭ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্ব পাড়া এলাকায় নামাজরত অবস্থায় শাশুড়িকে জবাই করে হত্যা করেছে পুত্রবধূ। এ ঘটনায় পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউপির জাহাজপুরা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহার ছড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ দুর্জয় বিশ্বাস।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে শাশুড়ীর সাথে পুত্রবধূ ছেনুয়ারা বেগমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে ক্ষুব্ধ হয়ে ছেনুয়ারা বেগম বাপের বাড়ি চলে যাবে। গত ২৯ জানুয়ারি  শ্বশুরবাড়িতে ফিরে এসে নিজেদের মধ্যে স্বাভাবিকতা লক্ষ্য করা যায়।

জানা যায়, মো. ইদ্রিস পেশায় একজন জেলে। প্রতিদিনের মতো ৩০ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় মাছ ধরতে সাগরে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ছেনুয়ারা বেগম নামাজরত অবস্থায় শাশুড়ির গলায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
গুরুতর আহত মনোয়ারা বেগমকে দ্রুত শামলাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক আসামি ছেনুয়ারা বেগমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT