মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফে নতুন ৫টি ইউনিয়ন করার উদ্যোগ: এমপি শাহজাহান চৌধুরীর সুপারিশে জেলা প্রশাসনের নির্দেশ:

আমাদের টেকনাফ ডেস্ক: / ২৯৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনসেবা ত্বরান্বিত করতে বিদ্যমান ৫টি ইউনিয়ন ভেঙে নতুন করে আরও ৫টি ইউনিয়ন গঠনের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।

​টেকনাফ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বর্তমানের পাঁচটি ইউনিয়নকে বিভক্ত করে নতুন আরও পাঁচটি ইউনিয়ন গঠনের প্রস্তাব করেছেন কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
গত ২৭ মার্চ এমপি শাহজাহান চৌধুরী এ মর্মে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরে ডিও লেটার দিয়েছেন। তার এই সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সুস্পষ্ট প্রস্তাবনা প্রেরণের জন্য কক্সবাজার জেলা প্রশাসন উদ্যোগ গ্রহন করেছে এবং এ বিষয়ে প্রতিবেদন দিতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসন।

​সংসদ সদস্যের প্রস্তাবনা অনুযায়ী, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নকে বিভক্ত করে ‘মধ্যম হোয়াইক্যং ইউনিয়ন’, হ্নীলা ইউনিয়নকে বিভক্ত করে ‘দক্ষিণ হ্নীলা ইউনিয়ন’, টেকনাফ সদর ইউনিয়নকে বিভক্ত করে ‘টেকনাফ উত্তর ইউনিয়ন বা লেঙ্গুরবিল ইউনিয়ন’, সাবরাং ইউনিয়নকে বিভক্ত করে ‘শাহপরীরদ্বীপ ইউনিয়ন’ এবং বাহারছড়া ইউনিয়নকে বিভক্ত করে ‘বড় ডেইল ইউনিয়ন’ গঠনের কথা বলা হয়েছে।

​এই পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ১১ ধারা এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন ইউনিয়নগুলো গঠিত হলে টেকনাফ উপজেলার মোট ইউনিয়নের সংখ্যা দাঁড়াবে ১০টিতে। এর ফলে দুর্গম এলাকার মানুষের প্রশাসনিক ভোগান্তি কমবে এবং তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই প্রস্তাবনার বিষয়ে দ্রুত প্রতিবেদন ও সুপারিশ প্রেরণের জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT