মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার হোয়াইক্যংয়ে মাদক কারবারিদের গুলিবর্ষণ: স্কুলছাত্রসহ গুলিবিদ্ধ ও আহত ৪ সংবাদ পরিবেশনে বাধা: টেকনাফে সংবাদকর্মীকে দেখে নেওয়ার হুমকি প্রবাসী ফয়েজ ও সন্ত্রাসী, টুকাই জয়নাল

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার

আমাদের টেকনাফ ডেস্ক: / ২৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কায়ুকখালী পাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি সেমিপাকা বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালের দিকে এই অগ্নিকাণ্ডে ৮ থেকে ১০টি ভাড়াটে পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরগুলো পাশাপাশি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তীব্র আতঙ্কে বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে এলেও বেশিরভাগ পরিবারই প্রয়োজনীয় মালামাল, আসবাবপত্র, কাপড়চোপড় ও জরুরি কাগজপত্র বের করার সুযোগ পাননি।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমন জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে খবর পেয়ে ৯টা ৫১ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বেলা ১১টা ২০ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণামতে, বাড়ির মালিক আবদুস সালামের ১৮টি সেমিপাকা বসতকক্ষ ও একটি নেলকুনি পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার কর্মীদের দ্রুত তৎপরতায় আশেপাশের প্রায় ৪০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাসায় বসবাস করা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে এলাকার ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগগুলো পরীক্ষা করে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT