মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার হোয়াইক্যংয়ে মাদক কারবারিদের গুলিবর্ষণ: স্কুলছাত্রসহ গুলিবিদ্ধ ও আহত ৪ সংবাদ পরিবেশনে বাধা: টেকনাফে সংবাদকর্মীকে দেখে নেওয়ার হুমকি প্রবাসী ফয়েজ ও সন্ত্রাসী, টুকাই জয়নাল

ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ

আমাদের টেকনাফ ডেস্ক: / ৩৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ন

 

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের কেউই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি।

শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১১:০০ টায় ম্যাচ শুরু হয়। ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৯১টি দেশের দল। আটজনের দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতাটি। ম্যাচগুলো হচ্ছে ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে। প্রতিটি ম্যাচের দুই অর্ধের দৈর্ঘ্য ২০ মিনিট করে।

বাংলাদেশ রয়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের অন্য প্রতিপক্ষ পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। গ্রুপের আরেক ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

ইয়ামাল-এমবাপ্পের এল ক্লাসিকো ঘিরে ৪০ ক্যামেরার নজরদারি, কেন বিশেষ প্রস্তুতি
প্রথম ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল। বাংলাদেশ ও ওয়েলসের সংগ্রহ ১ পয়েন্ট করে। গোল ব্যবধান ও অন্যান্য হিসাবের ভিত্তিতে এই মুহূর্তে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় এবং ওয়েলস তৃতীয় স্থানে। গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হচ্ছে ফিজি ও ইন্দোনেশিয়া।

আগামী ২৫ ও ২৬ অক্টোবর দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামীকাল দিনের প্রথম ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। এরপর তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।

টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে। প্রতিযোগিতা শেষে আগামী ৩ নভেম্বর সকালে বাংলাদেশের তরুণ ফুটবলারদের দেশে ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT