মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত-২

নবীর আলী, টেকনাফ: / ২৬২ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কচ্ছপিয়া এলাকায় টাকার লেনদেনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন।
১২ মার্চ বৃহস্পতিবার দুপুরের দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার নুরুল ইসলাম (২৪) ও রফিক (৫০)-এর মধ্যে দীর্ঘদিন ধরে টাকার লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। পরে বৃহস্পতিবার দুপুরের দিকে নুরুল ইসলাম তার পাওনা টাকা চাইতে গেলে রফিক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে রফিকের ভাই শওকত আলী ও নুরুল ইসলাম ও তার ভাই শহীদের উপর হঠাৎ হামলা চালায়। এতে নুরুল ইসলাম (২৪) ও ইউছুফ (৩০) গুরুতর আহত হয়। তাদের চিৎকারে স্থানীয় পাড়া-প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হলে টেকনাফ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে থেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা মোবাইল ফোনে বাহারছড়া তদন্ত কেন্দ্রকে অবহিত করলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ঘটনায় নুরুল ইসলামের পক্ষে মোস্তফা খাতুন বাদী হয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্র বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাস জানান, রফিক গ্রুপ নুরুল ইসলাম গ্রুপকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করে এবং বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT