বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুললেও চূড়ান্ত অনুমতি পায়নি কোনো জাহাজ: লোকসানের শঙ্কা ও প্রস্তুতিতে ধোঁয়াশা উখিয়া-টেকনাফ সীমান্তে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার

উখিয়া-টেকনাফ সীমান্তে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

আমাদের টেকনাফ ডেস্ক: / ১৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে ১ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে পালংখালী থেকে মালিকবিহীন দেড় লাখ এবং হ্নীলা থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সকালে উখিয়ার পালংখালী বিওপির টহল দল গুইজ্জা খালের মিজানের ঘের এলাকায় মিয়ানমার থেকে আসা দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এ সময় তাঁরা পোটলা ফেলে পালিয়ে যান। পরে পোটলা তল্লাশি করে ১৫টি কার্টনে থাকা দেড় লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে হ্নীলা বিওপির টহল দল কাকড়া পোস্ট বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে মো. শরীফ (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করে। তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক শরীফ টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক পাচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT