শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ মডেল থানা ও পুলিশ ক্যাম্প গুলো চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি’র পরিদর্শন কর্ণফুলীতে ইউপি সদস্যসহ যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুললেও চূড়ান্ত অনুমতি পায়নি কোনো জাহাজ: লোকসানের শঙ্কা ও প্রস্তুতিতে ধোঁয়াশা উখিয়া-টেকনাফ সীমান্তে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর

টেকনাফ মডেল থানা ও পুলিশ ক্যাম্প গুলো চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি’র পরিদর্শন

আমাদের টেকনাফ ডেস্ক: / ২০ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রমের গতিশীলতা যাচাই করতে এক আকস্মিক পরিদর্শনে এসেছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

২৯ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরের দিকে তিনি টেকনাফ মডেল থানা এবং এর আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ তদন্ত কেন্দ্র ও ফাঁড়ি পরিদর্শনে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী দুপুরের দিকে আকস্মিক সফরে টেকনাফ মডেল থানায় পৌঁছান। এরপর তিনি পর্যায়ক্রমে থানার অধীনস্থ বাহারছড়া তদন্ত কেন্দ্র, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি এবং শাহপরীরদ্বীপ পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট থানা ও ফাঁড়িগুলোর দাপ্তরিক কার্যক্রম, নথিপত্র এবং পুলিশ স্থাপনাগুলোর অফিস কক্ষ ও আশপাশের আঙিনা সরজমিনে ঘুরে দেখেন।

পরবর্তীতে তিনি সেখানে কর্মরত পুলিশ অফিসার এবং ফোর্সের সদস্যদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় সীমান্ত অঞ্চলের নিরাপত্তা, চোরাচালান রোধ এবং জনসাধারণের আইনি সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি। টেকনাফ মডেল থানা পরিদর্শন শেষে ডিআইজি থানা প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি ফলজ ও একটি ঔষধি গাছের চারা রোপণ করেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি’র সাথে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলার পুলিশ সুপার (এসপি) এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবা, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেন- টেকনাফ একটি অত্যন্ত সংবেদনশীল সীমান্তবর্তী এলাকা। এখানকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। থানায় আসা কোনো সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। পুলিশিং হতে হবে সম্পূর্ণ জনবান্ধব। অপরাধ দমনে কোনো ধরনের শিথিলতা বরদাশত করা হবে না এবং প্রতিটি সদস্যকে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে দেশের সেবা করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT