বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবাসহ আটক-২ টেকনাফে বিজিবি টহল দলের ওপর দুর্বৃত্তদের হামলা, যৌথ অভিযানে আটক-৩ টেকনাফে ৮ সংস্থার যৌথ অভিযান ওয়ারেন্টভুক্ত ৬ আসামিসহ আটক টেকনাফে যুবলীগের ঝটিকা মিছিল ঘিরে সংঘর্ষ, দায়ের কোপে এসআই গুরুতর আহত: এলাকায় চরম উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সভা অনুষ্ঠিত: রোগীদের প্রতি মানবিক আচরণ ও সেবার মানোন্নয়নে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডাচেস সোফি টেকনাফে সেনা নিহতের ঘটনায় তিন মামলার ৯৫ আসামী: আটক-৬ টেকনাফের শামলাপুরের প্রবীণ মুরব্বি মোহাম্মদ শফি সওদাগর আর নেই টেকনাফে বিজিবির ডগ স্কোয়াডের সফল অভিযান: ৪ মাদক কারবারি গ্রেফতার, চোলাই মদ ও সিএনজি জব্দ টেকনাফে বিজিবির অভিযানে মালয়েশিয়াগামী ৯ ভুক্তভোগী উদ্ধার

টেকনাফে যুবলীগের ঝটিকা মিছিল ঘিরে সংঘর্ষ, দায়ের কোপে এসআই গুরুতর আহত: এলাকায় চরম উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

আমাদের টেকনাফ ডেস্ক: / ৩৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৪১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে রাতের আঁধারে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বের করা ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে আয়োজিত এই মিছিলে আইন-শৃঙ্খলা বাহিনী বাধা দিলে আন্দোলনকারীরা পুলিশ ও বিজিবির ওপর হামলা চালায়। হামলাকারীদের দায়ের কোপে টেকনাফ মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জাফর (৪০) মাথায় গুরুতর জখম হয়েছেন। সংঘর্ষে বিজিবির এক সিপাহীও আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
মিছিলে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে আটকের ঘটনার পর থেকে পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে রাতে গোদার বিল এলাকায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ব্যানারসহ একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ এবং বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলে বাধা দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা আইন-শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে আকস্মিক ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের মধ্য থেকে ধারালো ‘দা’ দিয়ে এসআই জাফরের মাথায় সরাসরি কোপ দেওয়া হয়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর আহত এসআই জাফরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অহিদুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে মাথায় গভীর ও গুরুতর জখম নিয়ে এক পুলিশ সদস্য আসেন। তাঁর মাথার ক্ষত এতটা মারাত্মক ছিল যে স্থানীয়ভাবে সেলাই করা সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন- আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মিছিলটিতে বাধা দিলে বিক্ষোভকারীরা অতর্কিত হামলা চালায়। তারা পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমাদের এক কর্মকর্তাকে গুরুতর আহত করে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য বিশেষ অভিযান শুরু হয়েছে।”

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টেকনাফের শুধু গোদার বিল নয়, একই রাতে টেকনাফের সাবরাং, হোয়াইক্যং ও হ্নীলাসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটকের পর থেকে পুরো টেকনাফ উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের বড় অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT