শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত টেকনাফ মডেল থানা ও পুলিশ ক্যাম্প গুলো চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি’র পরিদর্শন কর্ণফুলীতে ইউপি সদস্যসহ যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুললেও চূড়ান্ত অনুমতি পায়নি কোনো জাহাজ: লোকসানের শঙ্কা ও প্রস্তুতিতে ধোঁয়াশা উখিয়া-টেকনাফ সীমান্তে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ

টেকনাফে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারী আটক:

প্রতিবেদকের নাম : / ১৮৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন


নবীর আলী, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ সদরের কেরুনতলী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT