শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে দাবিটি ভুয়া টেকনাফে আসামি গ্রেপ্তার অভিযানে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ, পুলিশের অস্বীকার: উখিয়ায় বিডি ক্লিনের উদ্যোগে ১০টি ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরে বনভোজন ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা অনুষ্ঠিত মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল

রোহিঙ্গাদের ‘বাঙালি’ বানানোর অপচেষ্টা মিয়ামারের, ঢাকার প্রত্যাখ্যান:

প্রতিবেদকের নাম : / ৭০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৪:২০ পূর্বাহ্ন

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায়।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী আখ্যা দেওয়া এবং রাখাইনে ‘রোহিঙ্গা নির্মূল’ অভিযানকে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে ন্যায্যতা দিতেই এ ধরনের প্রচেষ্টা চালাচ্ছে মিয়ানমার। একইসঙ্গে ২০১৬-১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতা ও গণহত্যার ঘটনাকে আড়াল করা বা মনোযোগ সরিয়ে নেওয়ারও চেষ্টা করছে মিয়ানমার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গা একটি স্বতন্ত্র জাতিগত গোষ্ঠী, যা আরাকান অঞ্চলে শতাব্দীজুড়ে বিকশিত হয়েছে। ১৭৮৫ সালে বার্মা সাম্রাজ্য প্রতিষ্ঠার আগ থেকেই সেখানে তাদের বসবাস। ‘রোহিঙ্গা’ শব্দটির উৎপত্তি ঐতিহাসিকভাবে আরাকানের প্রাচীন রাজধানী ম্রো-হাউং (রোহাং) থেকে। ঐতিহাসিকভাবেই রোহিঙ্গাদের সামাজিক ও সাংস্কৃতিক শিকড় আরাকান রাজ্যের সঙ্গে যুক্ত, যা বর্তমানে রাখাইন নামে পরিচিত।

জাতিগত ও ধর্মীয় কারণে ১৯৮২ সালে নাগরিকত্ব আইন পাস করে তাদের বাদ দেওয়া হয়। পরবর্তীতে যার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে মিয়ানমার। ২০১৫ সালের সাধারণ নির্বাচনেও তাদের ভোটাধিকার বাতিল করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, নিজস্ব পরিচিতি ও জাতিগত অধিকারকে অস্বীকার করতেই রোহিঙ্গাদেরকে ‘বাঙালি’ বলছে মিয়ানমার। এটা তাদের দীর্ঘদিনের পরিকল্পিত প্রচেষ্টার অংশ।

জাতিগত, সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্য এমনকি ভাষাগত জায়গায় চট্টগ্রামের সাথে কিছুটা মিল থাকলেও রোহিঙ্গারা সম্পূর্ণ আলাদা একটি জাতিগত গোষ্ঠী, বলে উল্লেখ করে মন্ত্রণালয়।

বিবৃতিতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য রাখাইনে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সে সঙ্গে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ৫ লাখ বাংলাদেশি রাখাইনে আশ্রয় নিয়েছিলো-মিয়ানমারের এমন দাবিরও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

এ ধরনের বক্তব্যের পক্ষে মিয়ানমার কোনো প্রমাণ দিতে পারেনি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT