রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় পুলিশের অভিযানে ওয়ান শুটারগান উদ্ধার, পালালেন দুই ব্যক্তি টেকনাফে লবণবোঝাই ট্রাক থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পলাতক আসামি ও মিয়ানমার কেন্দ্রিক মাদক কারবারি মো. হোসেন আটক মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত টেকনাফ মডেল থানা ও পুলিশ ক্যাম্প গুলো চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি’র পরিদর্শন কর্ণফুলীতে ইউপি সদস্যসহ যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুললেও চূড়ান্ত অনুমতি পায়নি কোনো জাহাজ: লোকসানের শঙ্কা ও প্রস্তুতিতে ধোঁয়াশা উখিয়া-টেকনাফ সীমান্তে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

রোহিঙ্গাদের ‘বাঙালি’ বানানোর অপচেষ্টা মিয়ামারের, ঢাকার প্রত্যাখ্যান:

প্রতিবেদকের নাম : / ৮৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৪:২০ পূর্বাহ্ন

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায়।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী আখ্যা দেওয়া এবং রাখাইনে ‘রোহিঙ্গা নির্মূল’ অভিযানকে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে ন্যায্যতা দিতেই এ ধরনের প্রচেষ্টা চালাচ্ছে মিয়ানমার। একইসঙ্গে ২০১৬-১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতা ও গণহত্যার ঘটনাকে আড়াল করা বা মনোযোগ সরিয়ে নেওয়ারও চেষ্টা করছে মিয়ানমার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গা একটি স্বতন্ত্র জাতিগত গোষ্ঠী, যা আরাকান অঞ্চলে শতাব্দীজুড়ে বিকশিত হয়েছে। ১৭৮৫ সালে বার্মা সাম্রাজ্য প্রতিষ্ঠার আগ থেকেই সেখানে তাদের বসবাস। ‘রোহিঙ্গা’ শব্দটির উৎপত্তি ঐতিহাসিকভাবে আরাকানের প্রাচীন রাজধানী ম্রো-হাউং (রোহাং) থেকে। ঐতিহাসিকভাবেই রোহিঙ্গাদের সামাজিক ও সাংস্কৃতিক শিকড় আরাকান রাজ্যের সঙ্গে যুক্ত, যা বর্তমানে রাখাইন নামে পরিচিত।

জাতিগত ও ধর্মীয় কারণে ১৯৮২ সালে নাগরিকত্ব আইন পাস করে তাদের বাদ দেওয়া হয়। পরবর্তীতে যার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে মিয়ানমার। ২০১৫ সালের সাধারণ নির্বাচনেও তাদের ভোটাধিকার বাতিল করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, নিজস্ব পরিচিতি ও জাতিগত অধিকারকে অস্বীকার করতেই রোহিঙ্গাদেরকে ‘বাঙালি’ বলছে মিয়ানমার। এটা তাদের দীর্ঘদিনের পরিকল্পিত প্রচেষ্টার অংশ।

জাতিগত, সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্য এমনকি ভাষাগত জায়গায় চট্টগ্রামের সাথে কিছুটা মিল থাকলেও রোহিঙ্গারা সম্পূর্ণ আলাদা একটি জাতিগত গোষ্ঠী, বলে উল্লেখ করে মন্ত্রণালয়।

বিবৃতিতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য রাখাইনে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সে সঙ্গে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ৫ লাখ বাংলাদেশি রাখাইনে আশ্রয় নিয়েছিলো-মিয়ানমারের এমন দাবিরও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

এ ধরনের বক্তব্যের পক্ষে মিয়ানমার কোনো প্রমাণ দিতে পারেনি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT