শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া ও মাতামুহুরীর ৮০ হতদরিদ্র পরিবারের নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ টেকনাফে ১৩০ দুস্থ জেলে ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ: বিএনপি নেতার আবেদনে মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে ২৪ শত মিটার টেকসই সিসিব্লক বসাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ উখিয়ায় সরকারি বরাদ্দের ৮২ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা উখিয়ায় ২০ হাজার ইয়াবা গায়েব করে দুই রোহিঙ্গাকে ছেড়ে দিল পুলিশ ৯ বছরেও বদলায়নি” এবারের ঈদেও নিজভূমিতে ফেরা হলো না রোহিঙ্গাদের প্যারিস গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে ভিভিআইপি প্রটোকল টেকনাফে টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির জরুরি সভা অনুষ্ঠিত: ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা’ম’লা: কোরবানির ঈদে দেশীয় গরুর চাহিদা বেশি, চকরিয়ায় হাটে তোলা হচ্ছে ৪৪ হাজার পশু

গাজীপুর-৪ আসনে বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর পূর্ণ সমর্থন:

আমাদের টেকনাফ ডেস্ক: / ৮৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মো. মনির হোসেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সমর্থনের কথা জানান।

তাদের দল (এনপিপি) থেকে নির্বাচন পরিচালনার জন্য কোনোপ্রকার সহযোগিতা পাচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন। সেই সঙ্গে তিনি তার নির্বাচনি প্রচারের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের উপস্থিতিতে স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি এ সমর্থনের কথা জানিয়েছেন।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী ও ইতিহাস বিকৃতকারী একটি দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা তামাশা ও মুনাফিকি করছে মানুষের সঙ্গে। তাই তিনি বিএনপির প্রার্থীকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। কারো প্ররোচনায় নয়, তিনি তার সজ্ঞানে ও স্ব-ইচ্ছায় এ সমর্থন জানিয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপি শক্তিশালী ও সুসংগঠিত একটি বৃহৎ রাজনৈতিক দল এবং স্বাধীনতার সপক্ষের দল। দেশের এই ক্রান্তিকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশকে বাঁচাতে হলে স্বাধীনতার পক্ষের দল বিএনপিকে ভোট দেওয়া অত্যন্ত জরুরি। তাই এনপিপির প্রার্থী মো. মনির হোসেন আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে কাপাসিয়াবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক আফজাল হোসাইন, নির্বাচন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাজহারুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, বিএনপি নেতা অ্যাডভোকেট মতিউর রহমান, হাবিবুর রহমান প্রিন্স, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন মেম্বার, শ্রমিক দল নেতা জামাল উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT