আসন্ন ২ নাম্বার পোকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ঈদগাঁও বাজারের স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম। পোকখালী ইউনিয়নের সাধারণ মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে তিনি বর্তমানে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করছেন।
ব্যবসায়িক সততা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে ঈদগাঁও বাজারসহ পুরো এলাকায় রফিকুল ইসলামের আলাদা একটি সুনাম রয়েছে। এলাকার মানুষের সুখে-দুঃখে যাকে দীর্ঘ সময় ধরে নিঃস্বার্থভাবে পাশে পাওয়া গেছে, তিনিই হলেন রফিকুল ইসলাম। বিশেষ করে তার বিনয়ী আচরণ এবং ব্যবসায়িক পরিমণ্ডলে সফলতার পাশাপাশি মানবিক সেবায় তার অবদান তাকে পোকখালীবাসীর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য করে তুলেছে। স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়িক সমাজ মনে করে, একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি যেভাবে প্রতিষ্ঠান পরিচালনা করেছেন, ঠিক সেভাবেই সততা ও দক্ষতার সাথে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবেন।
এলাকাবাসীর দাবি, পোকখালী ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রফিকুল ইসলামের মতো একজন অভিজ্ঞ ও একনিষ্ঠ সেবকের প্রয়োজন। তিনি নির্বাচিত হলে পোকখালী হবে একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন-এমনটাই বিশ্বাস সাধারণ মানুষের।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রফিকুল ইসলাম জানান, তিনি পদের লোভে নয়, বরং পোকখালীবাসীর প্রকৃত সেবক হয়ে থাকতে চান। তিনি বলেন, “ব্যবসায়িক সততা নিয়ে যেমন মানুষের সেবা করেছি, তেমনই পোকখালী ইউনিয়নকে একটি শান্তিময় ও সমৃদ্ধ জনপদ হিসেবে সাজাতে আমি আপনাদের আন্তরিক দোয়া ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করি।”
প্রচারে: পোকখালী ইউনিয়নের সর্বস্তরের সচেতন ছাত্র, তরুণ ও সাধারণ জনসাধারণ।