ঈদের শুভেচ্ছা জানালেন ওয়েব ডেভেলপার ও গ্রাফিক ডিজাইনার আজাদ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টেকনাফ উপজেলাসহ দেশের সকল মুসলিম ভাই-বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওয়েব ডেভেলপার ও গ্রাফিক ডিজাইনার আজাদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে।
তিনি ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
আজাদ আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
পাশাপাশি সবাইকে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।
শেষে টেকনাফ উপজেলাসহ দেশের সব মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তরুন এই ফ্রিল্যান্সার।
শুভেচ্ছান্তে:
আবদুর রহমান আজাদ
ওয়েব ডেভেলপার ও গ্রাফিক ডিজাইনার
মোবাইল: ০১৮৭৮-৩০৫০১০
ইমেইল: azadwebit@gmail.com
ওয়েবসাইট: www.azadwebit.com