মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি আটক

আমাদের টেকনাফ ডেস্ক: / ৮৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।
‎র‍্যাব-১৫ সুত্রে জানা যায়, ১৮ এপ্রিল শনিবার রাত ৯ টার দিকে র‍্যাব-১৫ কক্সবাজার, সিপিসি-১ এর আভিযানিক টহলদল টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামীকে আটক করেছে।
আটককৃত আসামী হল, টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নাজির পাড়া এলাকার আবুল হাসেম এর ছেলে গফুর আলম (৩১)।
এব্যাপারে সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক( ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান,
গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা ও অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT