মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

আমাদের টেকনাফ ডেস্ক: / ৬৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

টেকনাফ উপজেলা পর্যায়ে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট পিপল স্মাগলিং অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং আওতায় পরিচালিত কর্মশালাটি সেন্টার ফর সেফ মাইগ্রেশন ব্র্যাকের আয়োজনে
৮ জুন সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের সেন্টার ফর সেফ মাইগ্রেশন সেন্টার ম্যানেজার মো. আজিমুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন- টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম অনীক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, টেকনাফ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৈয়ুব আলী, টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান আরজু, টেকনাফ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানস, টেকনাফ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন, টেকনাফ মডেল থানার এসআই মো. আলী মর্তুজা।
স্বাগত বক্তব্য রাখেন- ব্র্যাক জেলা সমন্বয়ক মো. আবুল কাহহার।
বক্তব্য রাখেন- সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু সহ আরও অনেকে।

মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ নিয়ে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জেলা মাইগ্রেশন প্রোগ্রামের টেকনিক্যাল স্পেশালিষ্ট আবু নাঈম মোহাম্মদ তৌহিদুর রশিদ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম অনীক চৌধুরী বলেন, যুগোপযোগী প্রোগ্রামের আয়োজন করায় ব্র্যাককে আন্তরিকভাবে ধন্যবাদ। অবৈধ পথে বিদেশে যে নির্যাতনের শিকার হয় ও অবৈধ পথে গিয়ে যে ভয়াবহতার শিকার হতে হয় সে মেসেজগুলো সকলের কাছে পৌঁছে দিলেই মানবপাচার কমে আসবে বলে আমি মনে করি।

প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের টেকনাফ প্রতিনিধি নুরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT