বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, গ্রেপ্তার-১৫ টেকনাফ প্রেস ক্লাবের সাধারণ সভায়: দ্রুত নির্বাচন ও গঠনতন্ত্র পুনর্গঠনের মাধ্যমে সাংবাদিকদের ঐক্যের ঘোষণা টেকনাফে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১৫ জন উদ্ধার চকরিয়ায় বিদ্যালয়ে গিয়ে তিনদিন ধরে বাড়ি ফেরেনি দশম শ্রেণিতে পড়ুয়া দুই ছাত্রী: থানায় জিডি উখিয়ায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত, উচ্ছেদ ৭ স্থাপনা সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক

চকরিয়ায় বিদ্যালয়ে গিয়ে তিনদিন ধরে বাড়ি ফেরেনি দশম শ্রেণিতে পড়ুয়া দুই ছাত্রী: থানায় জিডি

আমাদের টেকনাফ ডেস্ক: / ১০ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় যথারীতি প্রতিদিনের মতো বাড়ি থেকে সকালে বিদ্যালয়ে গিয়ে তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন দশম শ্রেণিতে পড়ুয়া দুই ছাত্রী।

পরিবার সদস্যদের দাবি, সম্ভাব্য আত্মীয় স্বজনের বাড়িতে খবরাখবর নিয়েও তাদের সন্ধান মিলছে না। এ অবস্থায় দুই শিক্ষার্থীর পরিবারের মাঝে উদ্বেগ উৎকন্ঠা তৈরি হয়েছে।

নিখোঁজ দুই ছাত্রী হলেন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বটতলী সওদাগরপাড়ার মোহাম্মদ বাহাদুরের মেয়ে তছলিমা আক্তার (১৭) ও একই গ্রামের মিজানুর রহমানের মেয়ে জান্নাতুল ফেরদৌসী (১৬)। তাঁরা দুইজনেই কাকারা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চকরিয়া থানায় নিখোঁজ ছাত্রী তছলিমা আক্তারের মাতা শাহানু বেগম ও জান্নাতুল ফেরদৌসীর মাতা শাকেরা বেগম বাদি হয়ে আলাদাভাবে দুটি সাধারণ ডায়েরি (জিডি) রুজু করেছেন।

জিডিতে বলা হয়েছে, ১৩ সেপ্টেম্বর (রোববার) সকালে তাঁরা বইখাতা নিয়ে বাড়ি থেকে বিদ্যালয়ে যায়। এরপর ক্লাস শেষে বিকালে আর বাড়ি ফেরেনি। একসঙ্গে নিখোঁজ হয় দুইজন। এ ঘটনায় দুই শিক্ষার্থীর পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নিখোঁজ তছলিমা আক্তারের মাতা শাহানু বেগম জানান, গত রোববার সকালে আমার মেয়ে ও তাঁর বান্ধবী জান্নাতুল ফেরদৌসী একসঙ্গে বিদ্যালয়ে যায়। কিন্তু ক্লাস শেষে তারা আর বাড়ি ফেরেনি। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

তিনি বলেন, নিকট আত্মীয় স্বজনসহ সম্ভাব্য স্থানে খোজাখুজি করে দুইজনের হদিস না পেয়ে মঙ্গলবার চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের বিষয়ে কেউ কোনো তথ্য পেলে পরিবারকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

এব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ দুই শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছেন। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT