বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, গ্রেপ্তার-১৫ টেকনাফ প্রেস ক্লাবের সাধারণ সভায়: দ্রুত নির্বাচন ও গঠনতন্ত্র পুনর্গঠনের মাধ্যমে সাংবাদিকদের ঐক্যের ঘোষণা টেকনাফে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১৫ জন উদ্ধার চকরিয়ায় বিদ্যালয়ে গিয়ে তিনদিন ধরে বাড়ি ফেরেনি দশম শ্রেণিতে পড়ুয়া দুই ছাত্রী: থানায় জিডি উখিয়ায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত, উচ্ছেদ ৭ স্থাপনা সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, গ্রেপ্তার-১৫

আমাদের টেকনাফ ডেস্ক: / ২৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১৫ জনকে আইনগত ব্যবস্থার আওতায় আনা হয়েছে। তাঁদের মধ্যে একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, চারটি ওয়ারেন্ট তামিল করা হয়েছে এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ১৬ এপিবিএনের অধীন ক্যাম্পগুলোতে একযোগে এ অভিযান চালানো হয়। অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, র‍্যাব, ব্যাটালিয়ন আনসার, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০৫ জন সদস্য অংশ নেন।
১৬ এপিবিএনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারটি ওয়ারেন্ট তামিল করা হয়েছে।
এ ছাড়া অনলাইন জুয়া, পুলিশের কাজে বাধাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজনকে ছয় মাস করে, চারজনকে তিন মাস করে এবং চারজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)মোহাম্মদ কাউছার সিকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT