শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি টেকনাফ মডেল থানার সাইফুল ইসলাম সাতকানিয়ায় মদ্যপানের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড ফটিকছড়িতে হেলিপ্যাড ও প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার

টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

আমাদের টেকনাফ ডেস্ক: / ১০ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৪ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি খেলনা পিস্তল, একটি বাটন মোবাইল ফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ মেইন বিচ ও শিশু পার্ক এলাকায় প্রায় দুই ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে খবর আসে, সীবিচ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এর ভিত্তিতে সীবিচ বিওপি থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে টেকনাফ মেইন বিচ এলাকায় রাত ২টার দিকে বিজিবির একটি দল কৌশলগত অবস্থান নেয়।

পরে ভোর আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে একটি ইজিবাইকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দ্রুতগতিতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে শিশু পার্কের দিকে যেতে দেখা যায়। বিজিবি সদস্যরা ইজিবাইকটি থামার সংকেত দিলে তারা তা অমান্য করে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে একজনকে একটি চাইনিজ কুড়ালসহ আটক করেন। পরবর্তী প্রায় দুই ঘণ্টার অভিযানে আরও দুজনকে আটক করা হয়। এ সময় আরও দুজন পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ইজিবাইকে অস্ত্র লুকিয়ে রাখার তথ্য পায় বিজিবি। পরে ইজিবাইকের তলদেশে বিশেষভাবে তৈরি একটি বক্সে লুকানো অবস্থায় একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড গুলি ও বিদেশি পিস্তল সদৃশ একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-টেকনাফের গোদারবিল এলাকার আল আমিন (১৯), মহেশখালীয়াপাড়া এলাকার নুরুল আবছার (২৬) এবং গোদারবিল এলাকার রবিউল হাসান (২১)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি ডাকাতি, অস্ত্র ও মাদক চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তবর্তী এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘবদ্ধ অপরাধীদের অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের জব্দ করা অস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র, ইজিবাইক ও অন্যান্য মালামালসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT