বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবাসহ আটক-২ টেকনাফে বিজিবি টহল দলের ওপর দুর্বৃত্তদের হামলা, যৌথ অভিযানে আটক-৩ টেকনাফে ৮ সংস্থার যৌথ অভিযান ওয়ারেন্টভুক্ত ৬ আসামিসহ আটক টেকনাফে যুবলীগের ঝটিকা মিছিল ঘিরে সংঘর্ষ, দায়ের কোপে এসআই গুরুতর আহত: এলাকায় চরম উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সভা অনুষ্ঠিত: রোগীদের প্রতি মানবিক আচরণ ও সেবার মানোন্নয়নে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডাচেস সোফি টেকনাফে সেনা নিহতের ঘটনায় তিন মামলার ৯৫ আসামী: আটক-৬ টেকনাফের শামলাপুরের প্রবীণ মুরব্বি মোহাম্মদ শফি সওদাগর আর নেই টেকনাফে বিজিবির ডগ স্কোয়াডের সফল অভিযান: ৪ মাদক কারবারি গ্রেফতার, চোলাই মদ ও সিএনজি জব্দ টেকনাফে বিজিবির অভিযানে মালয়েশিয়াগামী ৯ ভুক্তভোগী উদ্ধার

টেকনাফে সেনা নিহতের ঘটনায় তিন মামলার ৯৫ আসামী: আটক-৬

আমাদের টেকনাফ ডেস্ক: / ৪৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০০ অপরাহ্ন

কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে মানব পাচারকারী চক্রের সাথে যৌথবাহিনীর গোলাগুলিতে সেনা সদস্য নিহতের ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। উক্ত ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৬ জনকে আটক করে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা।

ধৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুস সালামের পুত্র আরজ,বশির উল্লাহ’র পুত্র শফিউল্লাহ, মো.রোবায়েত’র পুত্র উমর ফারুক, অলি আহমদের পুত্র মো.হাসান, কাচা মিয়ার পুত্র মোহাম্মদ ও হ্নীলা পশ্চিম লেদা এলাকার স্থানীয় বাসিন্দা কবির আহাম্মদ’র পুত্র মোঃ হানিফ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমেকে বলেন পাহাড়ে গোলাগুলি ও সেনা সদস্য নিহতের ঘটনায় সংশ্লিষ্ট আইনে পৃথক ভাবে তিনটি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়েছে করেছে দুটি। সেনাবাহিনীর সেনা সদস্য বাদী হয়ে করেছেন একটি।

তিনি আরো বলেন,ঘটে যাওয়া ঘটনার পর থেকে সংশ্লিষ্ট যৌথবাহিনীর সদস্যরা সমন্বয় করে গহীন পাহাড়ী এলাকার বেশ কয়েকটি স্পটে সাঁড়াশি অভিযান পরিচালনা করে মানব পাচার,অপহরণ,ডাকাতিসহ নানান অপকর্মে জড়িত ৬ জনকে আটক করতে সক্ষম হয়। এদের মধ্যে ৫ জন রোহিঙ্গা ও একজন স্থানীয় নাগরিক।

মানবপাচার ও অপহরণ চক্রের সাথে জড়িত অপরাধীদেরকে ধরতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT