বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে ইউপি সদস্যসহ যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুললেও চূড়ান্ত অনুমতি পায়নি কোনো জাহাজ: লোকসানের শঙ্কা ও প্রস্তুতিতে ধোঁয়াশা উখিয়া-টেকনাফ সীমান্তে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার

ফেনীতে ‘মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে জমকালো ক্রীড়া প্রতিযোগিতা:

প্রতিবেদকের নাম : / ৫৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৫:২৮ অপরাহ্ন

ফেনী প্রতিনিধি: খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানকে সামনে রেখে ফেনীতে মাদকবিরোধী বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে এই উৎসবমুখর আয়োজন সম্পন্ন হয়। দিনব্যাপী প্রতিযোগিতায় ব্যাডমিন্টন, কাবাডি ও বলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের সভাপতিত্বে আয়োজিত মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম। ক্রীড়া সংগঠক নজরুল বিন মাহামুদুলের সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগ ফেনী কার্যালয়ের উপপরিচালক মো. নবীনেওয়াজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফি উল্লাহ, জেলা তথ্য অফিসার এস এম আল আমিন ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি। মাদককে যুবসমাজের জন্য ষড়যন্ত্র উল্লেখ করে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের তরুণ প্রজন্ম কোন পথে এগোবে, সেটা আমাদেরকেই ঠিক করতে হবে। তিনি আরো বলেন, ফেনী যেহেতু সীমান্তবর্তী জেলা এখানে মাদকের ছড়াছড়ি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। তরুণ সমাজকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে উদ্বুদ্ধ করলে এই সমাজের চিত্র পাল্টে যাবে। মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতায় জেলার ৬টি উপজেলার ১২টি দল ৩টি ইভেন্টে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT