বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে ইউপি সদস্যসহ যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুললেও চূড়ান্ত অনুমতি পায়নি কোনো জাহাজ: লোকসানের শঙ্কা ও প্রস্তুতিতে ধোঁয়াশা উখিয়া-টেকনাফ সীমান্তে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার

ফটিকছড়িতে গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ১০ মাঘ বার্ষিক ওরশ শরীফ দলে দলে আসছে আশেকভক্ত:

প্রতিবেদকের নাম : / ৫২ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ২:১৬ অপরাহ্ন


মোঃ আবু মনসুর, ফটিকছড়ি:
কারো হাতে ফুল, কারো হাতে মোমবাতি,গরু, মহিষ,গয়াল,ছাগলসহ বিভিন্ন কিছু নিয়ে ঢোল,বাদ্য বাজনা বাজিয়ে আসছেন আশেকভক্ত। এভাবে দলে দলে আসছেন আশেকভক্তের কাফেলা।উপমহাদেশের অন্যতম আধ্যাত্বিক সাধক,মাইজভাণ্ডারী ত্বরিকার প্রবর্তক,গাউসুল আযম হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র বার্ষিক ওরশ শরিফে উপস্থিত হতে আশেকভক্তের এ যাত্রা। ২৪ জানুয়ারি হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র ১২০তম ওরশ শরীফ মহাসমারোহে ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফ অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে বিভিন্ন মনজিল ব্যপক কর্মসূচী হাতে নিয়েছে। প্রশাসনের পক্ষেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ওরশ শরীফে প্রশাসনের হিসাবে প্রায় ১০ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। তবে আশেক ভক্ত ও বিভিন্ন মনজিলের হিসাব মতে ১০ মাঘ ওরশ শরীফ এক সপ্তাহ ধরে আশেকে ভক্ত আসা যাওয়া করে। সব মিলিয়ে প্রায় ২০ লক্ষাধিক মানুষের সমাগম হবে।
রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে উরস্ শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ২৪ জানুয়ারী শনিবার প্রদান দিবসের দিন স্ব স্ব মনজিলে কেন্দ্রিয় মিলাদ মাহ্ফিল ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ।আখেরি মোনাজাত পরিচালনা করবেন স্ব স্ব মনজিলের প্রধানগণ।
প্রধান দিবসের দিন ছাড়াও গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন মনজিল ব্যপক কর্মসূচী পালন করে আসছে।
ওরশ শরীফ উদযাপন উপলক্ষে ইতোমধ্যে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সাথে আহমদিয়া মনজিল ও গাউছিয়া হক মনজিলের প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উরস শরিফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, দেশ-বিদেশ হতে আগত আশেক-ভক্ত ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা,বিভিন্ন হোটেল খাবারের দাম নিয়ন্ত্রন ও আইন শৃংখলা রক্ষায় ম্যাজিস্ট্রেট, পর্যাপ্ত পুলিশ,আনসার মোতায়েনসহ মন্জিলের স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোঃ ইব্রাহিম বলেন,ওরশ উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,স্পেশাল পুলিশ ফোর্স,পুরুষ মহিলা আনসার টিম আইনশৃংঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকবে। এছাড়া বিভিন্ন মনজিলের সমন্বয়ে আগত আশেক ভক্তের সুবিধার্থে ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
মহান ১০ই মাঘ উরস শরিফ উপলক্ষে গাউসিয়া হক মন্জিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর ১০দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করছে।এদিকে ওরশ শরীফে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশেক ভক্ত আসতে শুরু করেছে। ঢোল বাদ্য সহকার গরু ছাগল মহিষসহ বিভিন্ন হাদিয়া নিয়ে দরবারে আসছেন।সরজমিনে দেখা যায়,আশেকভক্তের সমাগমর মুখরিত হয়ে উঠেছে মাইজভাণ্ডার দরবার শরীফ। রওজায় রওজায় চলছে আশেক ভক্তের ইবাদত বন্দেগী,জিকির আজগার,মিলাদ মাহফিল ও জিয়ারত।
ক্যাম্পে ক্যাম্পে ঢোল বাদ্য বাজনা ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন। এছাড়া ওরশ শরীফ কেন্দ্র করে বসেছে গ্রামীণ লোকজ মেলা।
মেলায় পোষাক,রকমারী খাবার গৃহস্থালি প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করছেন ব্যবসায়ীরা। দা ছুরি বটি,বেত সামগ্রী, বেড়া, চাটাই, মাছধরার ফাঁদ, হাতপাখা, মোড়া, ফুলদানি,হাঁড়ি পাতিলসহ ঘরে ব্যবহারের ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়। তাই মাঘের মেলার জন্য ঘরের বউ ঝিঁয়েরাও অপেক্ষয় থাকে। স্থাণীয়দের পাশাপাশি উপজাতীরাও এ মেলায় ছুটে আসে। এ মেলার অন্যতম আকর্ষণ বড় বড় সাইজের জাপনী মুলা বিক্রি যা ভাণ্ডারী মূলা নামে খ্যাত। মেলার বিভিন্ন স্থানে জমজমাট মূলা বিক্রির দৃশ্য পরিলক্ষিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT