বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে ইউপি সদস্যসহ যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুললেও চূড়ান্ত অনুমতি পায়নি কোনো জাহাজ: লোকসানের শঙ্কা ও প্রস্তুতিতে ধোঁয়াশা উখিয়া-টেকনাফ সীমান্তে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার

নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার নির্দেশনা পুলিশ প্রধানের”

প্রতিবেদকের নাম : / ১৩৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

আমাদের টেকনাফ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম।

একই সঙ্গে জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করে জনগণের জান-মাল রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

২৪ জানুয়ারি শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বাহারুল আলম বলেন, দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে, যা পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে।

তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও পেশাদার আচরণ বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

এ সময় আইজিপির দিকনির্দেশনার আলোকে সকল ইউনিটকে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনকালীন দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত পুলিশ সদস্যরা নির্বাচনকালীন চ্যালেঞ্জ, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং কল্যাণমূলক বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল-দ্বীপ থানাসমূহের জন্য স্পিডবোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ে ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT