বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে ইউপি সদস্যসহ যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুললেও চূড়ান্ত অনুমতি পায়নি কোনো জাহাজ: লোকসানের শঙ্কা ও প্রস্তুতিতে ধোঁয়াশা উখিয়া-টেকনাফ সীমান্তে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার

ফটিকছড়িতে সেনা অভিযানে দুই সশস্ত্র সন্ত্রাসী আটক, অস্ত্র ও মদ উদ্ধার:

মোঃ আবু মনসুর, ফটিকছড়ি: / ৮২ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে দুইজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে।২৭জানুয়ারী (মঙ্গলবার) লক্ষীছড়ি জোনের অধীন ফটিকছড়ি আর্মি ক্যাম্প দুইটি পৃথক টার্গেটে এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন ধর্মপুর আব্দুল মালেকের ছেলে মোঃ রফিক (৫৫) ও মোঃ মঈন উদ্দিন (৩৬)।

অভিযানকালে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে দুইটি শট গান, একটি পিস্তল, একটি এয়ার গান, একটি ডামি পিস্তল, ৩০৩ ক্যালিবারের একটি গুলি, শটগানের একটি গুলি, তিনটি ব্যবহৃত শটগানের কার্তুজ, এয়ার গানের ১০০টি গুলি, পাঁচটি ধারালো দা, একটি বিদেশি চাকু, একটি ড্যাগার এবং চার লিটার দেশীয় মদ উদ্ধার করে।

আটককৃতদের ফটিকছড়ি থানায় পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT