মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

চট্টগ্রাম-১৪ আসনে ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী বিএনপির আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ

আমাদের টেকনাফ ডেস্ক: / ৭৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসনে ৭৬হাজার ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোট এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। অধ্যাপক ওমর ফারুক এলডিপির প্রেসিডেন্ট ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের ছেলে।

বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটে উপজেলা অডিটোরিয়ামে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতিও ছিল সন্তোষজনক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম -১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে চন্দনাইশ উপজেলার অংশে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮ হাজার ১৫৮ জন এবং নারী ৯৭ হাজার ৩৫৭ জন। মোট ভোট কেন্দ্র ৬৪টি। সাতকানিয়া উপজেলার আংশিক অংশে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭হাজার ৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭ হাজার ৬৮৯ জন এবং নারী ৫০ হাজার ৩০৮ জন। এবার তৃতীয় লিঙ্গের ভোটার ০১ জন। মোট ভোট কেন্দ্র ৩৬টি। ###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT