শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত টেকনাফ মডেল থানা ও পুলিশ ক্যাম্প গুলো চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি’র পরিদর্শন কর্ণফুলীতে ইউপি সদস্যসহ যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুললেও চূড়ান্ত অনুমতি পায়নি কোনো জাহাজ: লোকসানের শঙ্কা ও প্রস্তুতিতে ধোঁয়াশা উখিয়া-টেকনাফ সীমান্তে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ

জাতির উদ্দেশে প্রথম ভিডিও বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট

আমাদের টেকনাফ ডেস্ক: / ৯২ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ন

রানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ধারণকৃত ভিডিও বার্তায় উপস্থিত হয়েছেন বলে রোববার (১ মার্চ) সন্ধ্যায় জানিয়েছে বিবিসি।

তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন এবং জানান যে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ তাদের কাজ শুরু করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত শূন্যতা এড়াতে যে তিন সদস্যের অন্তর্বর্তী কমিটি দায়িত্ব নিয়েছে, পেজেশকিয়ান নিজেও তার সদস্য। জানা গেছে, তিনি বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেহেই এবং আয়াতুল্লাহ আলিরেজা আরাফির সঙ্গে কাজ করছেন।

পেজেশকিয়ান আরো বলেন, দেশের সশস্ত্র বাহিনী শত্রুদের ‘হতাশ’ করবে এবং তারা বর্তমানে ‘শত্রুর ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিচ্ছে’।

জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আধা ঘণ্টা আগে তিনি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সাম্প্রতিক হামলা ‘ইসলামী প্রজাতন্ত্রের সরকারের দায়িত্ব ও কর্তব্য পালনের দৃঢ় সংকল্পকে ব্যাহত করবে না।’

তিনি আরো বলেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর ‘শোক’ মানুষের মনে ‘দীর্ঘ সময়’ ধরে থেকে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT