বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর পুড়ে ছাই টেকনাফে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি আটক টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ আটক-১৮ টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত টেকনাফে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক-১ টেকনাফে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ ৩ মাদক কারবারি আটক টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রত্যাশার পাহাড় মালয়েশিয়াগামী ২৭৩ জন যাত্রী নিয়ে ট্রলারডুবি: ৯ জন জীবিত উদ্ধার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী

আমাদের টেকনাফ ডেস্ক: / ৬১ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:৫৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে অসহায়, দুঃস্থ ও হতদারিদ্র মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি

শনিবার (১৪ মার্চ) সকালে হ্নীলা ইউনিয়ন পরিষদের হল রুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলীর সভাপতিত্বে ও সাংবাদিক নাছির উদ্দীন রাজের পরিচালনায় উক্ত চাল বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, উপজেলা প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান, এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানার এস আই হেলাল উদ্দিন, স্থানীয় মেম্বার / মহিলা মেম্বার ও সচিব সহ অনেকেই।

এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, আপনেরা ভোট দিয়ে আমাকে মহান জাতীয় সংসদে পাঠিয়েন আপনাদের সেবা করার জন্য। তাই আমি আপনাদের উখিয়া-টেকনাফ বাসীর সমস্যার কথা সংসদে তুলে ধরার পাশাপাশি তারেক রহমান কেও বলব। এখনো ভোট দেওয়ার কালি শুকাইনি অথচ
আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ওয়াদা দিয়ে ছিলেন। সে ওয়াদা ইতি মধ্যে পালন করতে শুরু করেছে। সারা দেশের মত পর্যাক্রমে আপনেরাও পাবেন ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড সহ সরকারে দেওয়া সকলে প্রতিশ্রুতি সুবিধা। আপনাদের যদি কোন সমস্যা হয় তাহলে আমাদের ইউএনও, পরিষদের চেয়ারম্যান, বিএনপির নেতা -নেত্রী আছে গিয়ে জানাবেন। তাহারা সমস্যা সামাধানের চেষ্টা করবে না হয় আমাকে বলবে।
তিনি আরো বলেন, আমি আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনেরা আমার জন্য দোয়া করবেন। ভবিষ্যতে যেন আপনাদের সমস্যা গুলো চিহ্ন করে সামাধান করতে পারি। আজ আপনাদের ঈদ উপলক্ষে এ ভিজিএফ চাল গুলো দিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT