বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার

দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও

রিজভী রাহাত, বান্দরবান: / ৩৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মিল্টন দস্তিদার বান্দরবান সদরের পিআইও হিসেবে কর্মরত থাকার আগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চাঁদপুর জেলা কার্যালয়ে মামলা করে দুদক। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ তাকে গ্রেপ্তার করে গত ২৩ জুলাই চাঁদপুর জেলা কারাগারে পাঠায়। বর্তমানে তিনি কারাগারেই রয়েছেন।
সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকা অবস্থায় তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি কর্মস্থলে বা নতুন কোনো পদে যোগ দিতে পারবেন না।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান জানান, পিআইও মিল্টন দস্তিদারকে কারাগারে পাঠানোর পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বরখাস্তের আদেশ আসে। সে অনুযায়ী তার যাবতীয় প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সেখানে নতুন কর্মকর্তা পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় দায়িত্ব পালনকালেও মিল্টন দস্তিদারের বিরুদ্ধে একাধিক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT