মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফে মাছভর্তি ব্যাগে লুকানো ৩০ হাজার ইয়াবাসহ এক পাচারকারী আটক

আমাদের টেকনাফ ডেস্ক: / ১৩৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে মাছভর্তি ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকানো বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার কোরবান আলী (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার ৪ মে বিকেলে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান এ তথ্য জানান। ৩ মে রোববার  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাছ শিকার শেষে ফেরার পথে জেলের ছদ্মবেশে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি মাছভর্তি ব্যাগসহ আসতে দেখা যায়। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা থামার সংকেত দেয়। কিন্তু তারা নির্দেশ অমান্য করে দ্রুত লবণের ঘেরের দিকে পালানোর চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়, অপর ব্যক্তি পালিয়ে যায়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা মাছভর্তি ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT