বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে ইউপি সদস্যসহ যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুললেও চূড়ান্ত অনুমতি পায়নি কোনো জাহাজ: লোকসানের শঙ্কা ও প্রস্তুতিতে ধোঁয়াশা উখিয়া-টেকনাফ সীমান্তে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আমাদের টেকনাফ ডেস্ক: / ১১৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন।

বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বুধবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে এমপি হন। ১৯৭২ সালে তিনি সংবিধান প্রণেতাদের একজন ছিলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বিভিন্ন সময়ে সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT