শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি টেকনাফ মডেল থানার সাইফুল ইসলাম সাতকানিয়ায় মদ্যপানের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড ফটিকছড়িতে হেলিপ্যাড ও প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ফটিকছড়িতে হেলিপ্যাড ও প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার

মোঃ আবু মনসুর, ফটিকছড়ি: / ২৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর সম্ভাব্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে ফটিকছড়িতে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাঘাজী দিঘি মোড়সংলগ্ন সিএন্ডবি মাঠে নির্মিত হেলিপ্যাড ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি নিরাপত্তা, প্রটোকল ও সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এর আগে তিনি মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত এবং বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি চলছে। চূড়ান্ত সফরসূচি পাওয়া গেলে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর এ সফর ইতিবাচক বার্তা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস, ফটিকছড়ির ইউএনও সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্ভাব্য এ সফরে বন্যাকবলিত ফটিকছড়ি, হাটহাজারী ও বাঁশখালী উপজেলা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এ উপলক্ষে হেলিপ্যাড, সড়কসহ প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT