শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি টেকনাফ মডেল থানার সাইফুল ইসলাম সাতকানিয়ায় মদ্যপানের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড ফটিকছড়িতে হেলিপ্যাড ও প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার

টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আমাদের টেকনাফ ডেস্ক: / ১৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা বাস স্টেশন এলাকার ‘নিউ জামাল মার্কেটে’ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং স্থানীয় জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় ৪ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মার্কেটের ভেতরের একটি রঙের দোকান থেকে হঠাৎ আগুনের শিখা জ্বলতে দেখা যায়। রঙের দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটে থাকা ইলেকট্রনিক্স পণ্যের নামী ব্র্যান্ড ‘ওয়ালটন’ ও ‘ভিশন’-এর শোরুমসহ অন্যান্য কাপড়ের দোকান ও মালামাল মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। হঠাৎ আগুন লাগার কারণে ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল সরানোর তেমন কোনো সুযোগ পাননি।

মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, “সবকিছু চোখের সামনে শেষ হয়ে গেল। রাত ৮টার পর হঠাৎ পেছনের রঙের দোকান থেকে ‘আগুন আগুন’ বলে চিৎকার শুনি। কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে আগুন পুরো মার্কেটে ধরে যায়। ওয়ালটন আর ভিশন শোরুমের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গেল।”

এব্যাপারে হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী জানান, “হ্নীলা বাস স্টেশনের নিউ জামাল মার্কেটে আগুন লাগার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে কয়েক কোটি টাকা মনে হলেও, আগুন সম্পূর্ণ নির্বাপণের পর সঠিক হিসাব জানা যাবে।”

টেকনাফ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, “আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় এবং মার্কেটে রঙের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। আমাদের কর্মীরা চারপাশ থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত বিবরণ দেওয়া সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT