বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার

টেকনাফে পৃথক অভিযানে ১৩ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার:

আমাদের টেকনাফ ডেস্ক: / ৪২ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন।

১৯ সেপ্টেম্বর শনিবার ভোরে হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।বিজিবি সূত্র জানায়, শনিবার ভোররাত ২টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী লালুর মাছের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবির সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করেন। ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে থাকা একটি পলিব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে চলে যান।পরে পলিব্যাগটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী চারটি প্যাকেট থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
অন্যদিকে, ভোররাত তিনটার দিকে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। বিজিবি জানায়, এ সময় মিয়ানমার থেকে চারজন ব্যক্তিকে বস্তা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে তাঁরা বস্তাগুলো শ্মশানঘাটের কাছে ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান।পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৪০টি কাট থেকে চার লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম দুটি অভিযানে ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT