বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার

টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের দায়ে রোহিঙ্গার ৬ মাসের কারাদণ্ড

আমাদের টেকনাফ ডেস্ক: / ৩৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের অভিযোগে করিমউল্লাহ (৩৭) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে ১৬ এপিবিএন।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে লেদা এপিবিএন ক্যাম্পের দিবাকালীন মোবাইল টহল দল ক্যাম্প-২৪-এর ডি/এলএমএস ব্লকে টহল দেওয়ার সময় তাকে আটক করে।

১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, টহল দল ওই এলাকায় পৌঁছালে একজন রোহিঙ্গাকে মাদকসেবনরত অবস্থায় দেখতে পায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরে তাকে লেদা এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হয়।

সেখানে সিআইসি ও সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৪২(১) লঙ্ঘনের দায়ে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাজাপ্রাপ্ত করিমউল্লাহ (৩৭) মোহাম্মদ গবুরের ছেলে। তার ঠিকানা লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি/এলএমএস ব্লক।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি লেদা এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT