বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে ইউপি সদস্যসহ যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুললেও চূড়ান্ত অনুমতি পায়নি কোনো জাহাজ: লোকসানের শঙ্কা ও প্রস্তুতিতে ধোঁয়াশা উখিয়া-টেকনাফ সীমান্তে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার

পটিয়া আবদুস সোবহান রাহাত আলী স্কুল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন

নিজস্ব প্রতিনিধি, পটিয়া: / ১৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১০ অপরাহ্ন

পটিয়ার ঐতিহ্যবাহী আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন। মঙ্গলবার দুপুরে সরকারি কাজের অংশ হিসেবে তিনি এ শতবর্ষী বিদ্যাপীঠ পরিদর্শন করেন।

​বিদ্যালয়ে পৌঁছালে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

​পরিদর্শনের শুরুতে বিভাগীয় কমিশনারের সামনে বিদ্যাপীঠটির প্রতিষ্ঠার পটভূমি, সামাজিক প্রেক্ষাপট, শিক্ষার আলো বিস্তারে অগ্রণী ভূমিকা এবং দীর্ঘ শতবর্ষের গৌরবময় পথচলা তুলে ধরা হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃতী মানুষ গড়ার ইতিহাস শুনে তিনি মুগ্ধতা ও আবেগ প্রকাশ করেন।

​পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন শিক্ষার্থীদের সাথে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় মিলিত হন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুন্দর জীবন গঠনের ওপর বিশেষ জোর দিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

​পরবর্তীতে তিনি বিদ্যালয়ের আধুনিক সুবিধাসমূহ-যেমন সমৃদ্ধ লাইব্রেরি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব ও বিজ্ঞানাগার সরেজমিনে ঘুরে দেখেন। বিদ্যালয়ের সুসংগঠিত পরিকাঠামো ও পড়াশোনার সার্বিক পরিবেশে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন।

​পরিদর্শনের স্মৃতিস্বরূপ বিদ্যালয় প্রাঙ্গণে তিনি নিজ হাতে একটি জলপাই বৃক্ষ রোপণ করেন। এরপর তিনি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের আত্মিক ও নৈতিক বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রা নিশ্চিতকরণে বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিদর্শনের সমাপ্তিতে তিনি বিদ্যালয়ের পরিদর্শন বইতে তাঁর মন্তব্য ও স্বাক্ষর লিপিবদ্ধ করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হেদায়েত উল্লাহ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT