বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে ইউপি সদস্যসহ যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুললেও চূড়ান্ত অনুমতি পায়নি কোনো জাহাজ: লোকসানের শঙ্কা ও প্রস্তুতিতে ধোঁয়াশা উখিয়া-টেকনাফ সীমান্তে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার

শ্রমিক সমাবেশে শাহজাহান চৌধুরী এমপি: আমরা শ্রমিকদের অধিকার আদায়ে সবসময় পাশে থাকব

সাতকানিয়া প্রতিনিধি: / ১৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ অপরাহ্ন

 

সাতকানিয়া রাস্তার মাথা সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সাতকানিয়া রাস্তার মাথায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি মো. ইউনূসের সভাপতিত্বে এবং রাশেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসহাক, দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসেন, ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম। এ ছাড়া সভায় বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতিড ও যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। সিএনজি অটোরিকশার চালক ও শ্রমিকরা প্রতিদিন মানুষের যাতায়াতে গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছেন। তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন, ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করা প্রয়োজন। শ্রমিকদের বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি যাত্রীদের সঙ্গে ভালো আচরণ, শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক পরিবহন আইন মেনে দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা বলেন, সিএনজি শ্রমিকরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে যাতায়াতের সেবা দিয়ে থাকেন। নানা প্রতিকূলতার মধ্যেও তারা দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মপরিবেশের উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সিএনজি শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT